২০২৪ সালের শেষ সপ্তাহটি বিশ্ব বিমান চলাচলের ইতিহাসে এক করুণ অধ্যায় হয়ে থাকল। এক সপ্তাহে ৫টি বড় দুর্ঘটনায় ২২৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
সপ্তাহ জুড়ে বিমান দুর্ঘটনাগুলো
২২ ডিসেম্বর: ব্রাজিলের গ্রামাডো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়। বিমানটি মাটিতে থাকা ১২ জনকেও আহত করে।
২৫ ডিসেম্বর: রাশিয়ার আকাশে আজারবাইজানের একটি বিমান রুশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিধ্বস্ত হয়। এতে ৩৮ জন নিহত হন এবং ২৯ জন বেঁচে যান।
২৮ ডিসেম্বর: দক্ষিণ কোরিয়ার মোয়ান বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত হয়। একই দিনে নেদারল্যান্ডসের একটি বিমান নরওয়ের ওসলোতে রানওয়ে থেকে ছিটকে পড়লেও কেউ আহত হননি।
২৯ ডিসেম্বর: আমিরাতের রাস আল খাইমাহ উপকূলে একটি হালকা বিমান সাগরে বিধ্বস্ত হয়। এতে নিহত হন পাইলট ও তার সহকারী।
৩০ ডিসেম্বর: জার্মানির স্টুটগার্টে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সামান্য আহত হন এবং একজন যাত্রী গুরুতর আহত হন।
২০২৪ সালের পরিস্থিতি
আইএটিএর তথ্য অনুযায়ী, এ বছর বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০২২ ও ২০২৩ সালের তুলনায় অনেক বেশি। তবে ২০২৩ সাল ছিল বাণিজ্যিক বিমানের জন্য সবচেয়ে নিরাপদ, কেননা সারাবছর জুড়ে শুধু একটি বড় দুর্ঘটনায় মাত্র ৭২ জন নিহত হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি







