সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না ডিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না ডিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না ডিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত

সাদা পোশাকে কাউকে আটক করার অনুমতি না দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডিবি সদস্যদের সিভিল ড্রেসে (সাদা পোশাকে) কাউকে আটক করার কোনো অধিকার নেই। কাউকে আটক করতে হলে তাদের নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করতে হবে এবং আইডি কার্ড দেখাতে হবে। তিনি আরো বলেন, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আমি যদি বেআইনি কোনো নির্দেশনা দিই, তারা তা মানবে না।

সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ আমি রুটিন পরিদর্শনে ডিবি কার্যালয়ে এসেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি সন্তোষজনক হলেও আরও ভালো করতে আমাদের চেষ্টা করতে হবে।

ডিবি কার্যালয়ের অভ্যন্তরে ‘আয়নাঘর’ সম্পর্কে তিনি বলেন, এখানে আয়নাঘর বলে কিছু নেই। আমি ডিবিকে বলেছি, এই পুকুরটা যেন আয়নার মতো পরিষ্কার থাকে। কোনো ধরনের ভাতের হোটেল এখানে থাকবে না।

গণমাধ্যমের কাজের প্রশংসা করে তিনি বলেন, ভারতের নিউজের কাউন্টারে সত্য সংবাদ প্রকাশিত হয়েছে, যা প্রশংসনীয়। আমাদের মিডিয়া যদি সত্য সংবাদ প্রকাশ করে, তা আমাদের কাজকে আরো সহজ করে তোলে। আমি চাই, যদি আমি কোনো দুর্নীতি করি, সেটি প্রকাশ করা হোক। আমার কোনো আপত্তি থাকবে না।√

আমাদের ফলো করুন