রাখাইন (আরাকান) অঞ্চলে মগ সন্ত্রাসী আরাকান আর্মি (এএ)-এর বর্বরতা এখন সীমা ছাড়িয়েছে। প্রতিনিয়ত রোহিঙ্গাদের ওপর চালানো হচ্ছে অকল্পনীয় নির্যাতন। এই অমানবিক পরিস্থিতি থেকে বাঁচতে গত সপ্তাহান্তে প্রায় ২৬০ রোহিঙ্গা সাগরপথে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে আশ্রয় নিয়েছেন। এদিকে যারা রয়ে যাচ্ছেন তারা পড়ছেন মানব পাচারকারী সন্ত্রাসী আরাকান আর্মিদের ফাঁদে, যেখানে তাদের দুঃখ-কষ্ট আরও বেড়ে যাচ্ছে।
বিশ্বের চোখের সামনে এই নির্যাতন চলছে, যা শুধু গণহত্যা নয়; এটি জাতিগত নিধোনের ঘৃণ্য অপচেষ্টা।
রোহিঙ্গারা আরাকানের মৃত্যুপুরী থেকে পালিয়ে বাঁচতে সাগরপথে অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছেন। অথচ এই যাত্রা তাদের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ জানা সত্ত্বেও তারা এ কাজ করছে। এদিকে আরাকানসহ শরণার্থী শিবিরগুলোতে অনেকেই মারা যাচ্ছেন ক্ষুধা, পানির অভাব আর ভালো চিকিৎসার অভাবে। যারা টিকে আছেন, তারা পাচারকারীদের হাতে বন্দি হয়ে হারাচ্ছেন সর্বস্ব।
রোহিঙ্গাদের এই দুর্দশা দেখে নিরব থাকা মানবতার জন্য লজ্জার। তাই বিশেষজ্ঞগণ আন্তর্জাতিক সম্প্রদায়, মুসলিম বিশ্ব এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানাচ্ছেন—তারা যেন এর বিরুদ্ধে দ্রুত কোন পদক্ষেপ গ্রহণ করেন। কেননা, তাদের অস্তিত্ব রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।







