১২ ঘন্টায় মধ্যে তৃতীয় বার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

১২ ঘন্টায় মধ্যে তৃতীয় বার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ঘন্টায় মধ্যে তৃতীয় বার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: আল জাজিরা

হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ আজ মঙ্গলবার সকালে ইসরায়েলের তেলআবিবে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে। এই হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এটি গত ১২ ঘণ্টার মধ্যে হুতিদের তৃতীয় অভিযান।

গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহইয়া সারিয়া এক বিবৃতিতে বলেন, ‘আমরা দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে তেলআবিবের জাফা এলাকায় ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক অভিযান চালিয়েছি।’

তিনি আরও জানান, ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়।

সারিয়া উল্লেখ করেন, দখলদার জাফায় এই হামলাটি ১২ ঘণ্টার মধ্যে তৃতীয় হামলা। অর্থাৎ এর আগে আমরা আরও দুটি হামলা চালিয়েছি।

তিনি আরও বলেন, আমরা যেকোন পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না গাজার ওপর হামলা বন্ধ এবং অবরোধ তুলে নেওয়া হয়।

আমাদের ফলো করুন