যুদ্ধবিরতির পরদিন গাজায় ১২.৫ মিলিয়ন লিটার জ্বালানি পাঠাল কাতার

যুদ্ধবিরতির পরদিন গাজায় ১২.৫ মিলিয়ন লিটার জ্বালানি পাঠাল কাতার
যুদ্ধবিরতির পরদিন গাজায় ১২.৫ মিলিয়ন লিটার জ্বালানি পাঠাল কাতার। ছবি : আনাদোলু

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই কাতার গাজা উপত্যকায় ১২.৫ মিলিয়ন লিটার জ্বালানি পাঠায়েছে কাতার। এই উদ্যোগ নেওয়া হয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নির্দেশনায়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রথম ১০ দিনে প্রতিদিন গাজায় ১২ লাখ ৫০ হাজার লিটার জ্বালানি সরবরাহ করা হবে। গতকাল সোমবার এর অংশ হিসেবে ২৫টি জ্বালানিবাহী ট্রাক করম আবু সালেম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এই জ্বালানি গাজার হাসপাতাল, শরণার্থী আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য জরুরি সেবা কার্যক্রমে ব্যবহৃত হবে।

কাতারের রাষ্ট্রীয় মন্ত্রী মরিয়ম বিনতে আলি আল মুসানাদ বলেন, গাজার সাধারণ মানুষের সহায়তায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন। এ বিষয়ে কাতার সব আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের ফলো করুন