নির্ধারিত সময়সীমার মধ্যে লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল

নির্ধারিত সময়সীমার মধ্যে লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল
নির্ধারিত সময়সীমার মধ্যে লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। ছবি : সংগৃহীত

চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে পারবে না বলে জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা। বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিনিধিরা কনেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সঙ্গে একটি গোপন বৈঠক করেন। বৈঠকে সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ৭২ ঘণ্টার সময়সীমার মধ্যে পুরো দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করা সম্ভব হবে না।

সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডার মেজর জেনারেল উরি গর্ডিন বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বেগজনক চিত্র উপস্থাপন করেন। তিনি দাবি করেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং লেবাননের সেনাবাহিনী তাদের সহযোগিতা করছে।

এদিকে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’আর বুধবার জাতিসংঘের লেবাননবিষয়ক সমন্বয়কারী জেনিন হেনিস প্লাসকার্টের সঙ্গে বৈঠকে বলেন, ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি চুক্তি মানার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি উল্লেখ করেন, সেনা প্রত্যাহার ইসরায়েলের নিরাপত্তা বিবেচনায় ধাপে ধাপে সম্পন্ন হবে। সময়সীমা লঙ্ঘন নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে লেবাননে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। এটি ২০২৩ সালের ৮ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার অবসান ঘটায়। এরপর ২৩ সেপ্টেম্বর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

আমাদের ফলো করুন