নাইজেরিয়ার বোর্নো প্রদেশে বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ জন মৎস্যজীবী নিহত হয়েছেন। স্থানীয় জেলেরা এবং নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা বুধবার গাদান গারির একটি মৎস্যজীবী সম্প্রদায়ে হামলা চালায়।
সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্য মোডু আরি জানান, হামলাকারীরা জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এছাড়া, স্থানীয় বাসিন্দা মুস্তাফা কাকাহাল্লাহ জানান, তারা ইতোমধ্যে ১৫ জনের বেশি নিহত ব্যক্তিকে দাফন করেছেন।
উল্লেখ্য, বোকো হারাম ২০০৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ নিহত এবং ২০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে।√







