চলতি বছরের প্রথমার্ধেই ইউরোপীয় বাজারে আফগানি কার্পেটের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যার মোট মূল্য দাঁড়িয়েছে ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইতালি, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে এসব পণ্য রপ্তানি করা হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র।
কার্পেট শিল্প আফগানিস্তানের অন্যতম প্রাচীন হস্তশিল্প। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, আফগানিস্তানে কার্পেট শিল্পের ইতিহাস আর্য সভ্যতার সময় থেকে শুরু। দেশের উত্তরাঞ্চলের প্রদেশগুলো, যেমন, বলখ, জাওজান, ফারিয়াব, সারপুল, কুন্দুজ এবং সমাঙ্গান কার্পেট বুননের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
আফগানিস্তানের তালেবান সরকার এই শিল্পের উন্নতির ক্ষেত্রে সহযোগিতা করছে। এবং বৈশ্বিক বাজারে কার্পেটের অবস্থান শক্তিশালী করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান সরকার । উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে আফগান কার্পেটের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সূত্র : হুররিয়াত রেডিও







